Become a Bijoyi
We need enthusiastic, energetic and creative individuals like you to join this initiative to help us moderate, verify, manage this initiative. If you want to become a change agent yourself and thus become a ‘Bijoyi’ (victorious) to help enable social change in Bangladesh with the help technology, then register here with your details or join the Bijoyi Team on Facebook.
আসুন বিজয়ী হই!
বিজয়ার এই প্রয়াস সফল করার জন্য আমাদের প্রয়োজন আপনারই মতন আন্তরিক, নির্ভরশীল কিছু স্বেচ্ছাসেবক যারা কিছুটা সময় এই ম্যাপে আসা বিভিন্ন রিপোর্ট গুলো যাচাই করতে আমাদের সাহায্য করবেন। বাংলাদেশের নারীদের বিজয় নিশ্চিত করতে আমাদের প্রয়োজন আপনারই মতন বিজয়ীদের যারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে নারীদের সামাজিক অবস্থা উন্নয়নের স্বপ্ন দেখেন। যদি পরিবর্তন আনতে চান তবে এখনই আপনার বিস্তারিত রেজিস্টার করুন এই ঠিকানায় অথবা অন্য বিজয়ীদের সাথে পরিচিত হতে এখনি আমাদের ফেসবুক পেজে যোগ দিন.
প্রারম্ভিক পর্যায়ে আমরা প্রত্যেক জেলা থেকে ১০ জন স্বেচ্ছাসেবকের একটি দল গঠন করতে চাই যারা আমাদের হয়ে ঐ জেলার চোখ, কান, মুখ হিসেবে বিজয়ার সাথে সম্পৃক্ত হবেন যেন আপনার জেলায় নারীদের বিরুদ্ধে ঘটিত কোন প্রকার অপরাধ কারো চোখ এড়িয়ে না যায়।
বিজয়ী জেলাসমূহ
আমাদের প্রত্যাশা এই যেন আপনার জেলায় নারীদের বিরুদ্ধে কোন অপরাধ সংঘটিত না হয়। তাই যদি হয় তবে এই ক্রাউডম্যাপে কোন রিপোর্ট প্রকাশ করারও দরকার হবে না। আপনার জেলা যদি নারীদের জন্য সবচেয়ে নিরাপদ হয়ে থাকে তবে প্রতি মাসে সেই জেলাকে আমরা বিজয়ী জেলা হিসেবে ঘোষণা করব।
Loading...
Partners



