Description
গাজীপুর সদর উপজেলায় গজারিবন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কুমারখাদা এলাকা থেকে পুলিশ গত শুক্রবার রাতে ওই লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, এলাকাবাসী ওই লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গায়ে মেরুন রঙের সালোয়ার-কামিজ, খয়েরি জুতা ও নীল মোজা ছিল। পুলিশের ধারণা, ওই তরুণীকে জবাই করে হত্যা করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment