Description
মুন্সীগঞ্জ: স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সোমবার দুপুরে মুন্সিগঞ্জের সদর উপজেলায় ওই ছাত্রীর চাচা জুয়েল জমিদারকে (৪২) লাঞ্ছিত করেছে বখাটে। জনি নামে ওই বখাটে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জনি (২০) ওই ইনস্টিটিউটের আরেক ছাত্রী তরঙ্গ ফারুকীকে (১৭) উত্যক্ত করে।
ছাত্রীর চাচা জুয়েল জমিদার এর প্রতিবাদ করলে তাকে মারধর করে বখাটে জনি।
তবে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বাংলানিউজকে জানান, আগের কোনো ঘটনার জের ধরে সোমবার দুপুরে ইনস্টিটিউট চত্বরে জনি ও তার বন্ধুরা জুয়ের জমিদারকে লাঞ্ছিত করে।
এ দিকে মারধরের খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ওই বখাটেকে আটকের চেষ্টা চালায়।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment