Description
ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে স্ত্রী শাহীনূরকে (২২) খুন করেছেন পাষণ্ড স্বামী রাজু আহম্মেদ (২৬)। এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঘাইকান্দি গ্রামের কালু মিয়ার মেয়ে শাহীনূরের সঙ্গে নয় মাস আগে বিয়ে হয় একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজু আহম্মেদের। মাদকাসক্ত বেকার রাজু যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করতেন।
গতকাল সন্ধ্যায় রাজু স্ত্রী শাহীনূরকে কুপিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে শাহীনূর মারা যান।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তপন কুমার বর্মণ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘শাহীনূরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত থাকায় আমরা তাকে ঢাকায় প্রেরণ করলে যাওয়ার পথে সে মারা যায়।’
গজারিয়া থানার উপপরিদর্শক মো. হানিফ সরকার জানান, শাহীনূরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১৭টি আঘাতের জখম রয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান, ঘাতক রাজুকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment