Verified

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

13:43 Feb 25 2012 Gazipur

Description
গাজীপুর: পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার দক্ষিণ সালনা গ্রামে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন কবিতা আক্তার (১৮)।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসোজ্জোহা বাংলানিউজকে জানান, কবিতার বাবার নাম মগর আলী। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।

আক্তার হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আদাইপুর গ্রামে।

পুলিশ জানায়, দক্ষিণ সালনা গ্রামের আবদুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন শুক্রবার দিনগত গভীর রাতে তার স্ত্রী কবিতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে কবিতার মৃত্যু হয়।

এ ব্যাপারে কবিতার বাবা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
Additional Data

Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
10 + 7 =