Verified

শিশু আকলিমার বিয়ে আগামী কাল

07:01 Dec 13 2011 Manirampur, Jessore

Description
সিএনআই, যশোর : আগামী কাল বুধবার সপ্তম শ্রেণীর ছাত্রী আকলিমা খাতুনকে বিয়ের পিড়ীতে বসানো হবে। সে যশোরের মণিরামপুর পৌর শহরের মহাদেবপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। পড়া-লেখা করে মহাদেবপুর নিম্ম-মাধ্যমিক বিদ্যালয়ে। আইনে আছে বাল্য বিবাহ দন্ডনীয়। কিন্তু কই ! আকলিমার পিতা আব্দুল জলিলতো আইনের তোয়াক্কা না করেই তার মেয়েকে বিয়ের পিড়ীতে বসাতে যাচ্ছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মিজানুর রহমান জানান, ২০০৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদে আকলিমার জম্ম তারিখ ৬ এপ্রিল ১৯৯৯। সে মোতাবেক তার বর্তমান বয়স ১২বছর। আকলিমার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খুলনার শিরোমনিতে তার বিয়ের সব আয়োজন প্রায় সম্পন্ন। আকলিমার বিয়ের বিষয়টি তার পরিবার খুব গোপনীয়তা রক্ষা করে চলেছে। বিয়ের বিষয়টি জানতে পেরে আকলিমা একেবারেই ভেঙ্গে পড়েছে। আকলিমা জানায়, বিয়ে করতে চাই না,
পড়া-লেখা শিখে নিজের জীবন গড়তে চাই। আকলিমার পিতা আব্দুল জলিল বলেন,পড়া-লেখা শিখাইয়ে অনেক বড় করবো এর সামর্থ্য আমার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলস্নুর রহমান বলেন, ইতোপূর্বে বহু বাল্য বিবাহ বন্ধ করেছি এবং এটাও বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।


~~~~~~~~~~~~~~~~~~~~~~
This message was sent from your website at https://bijoya.crowdmap.com/
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
18 + 2 =