Description
আদিতমারী (লালমনিরহাট): লালমনিরহাটের আদিতমারীতে শুক্রবার আসমাউল হুসনা (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আসমাউল হুসনা উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর গ্রামের আজিমুদ্দিনের মেয়ে। তিনি লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের বিএ ২য় বর্ষের ছাত্রী।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, আসমাউল হুসনা দুপুরে বাড়ির সবার অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে দেখতে পায় তার ঝুলন্ত লাশ। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment