Description
ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাব্বানী জানান, গৃহ পরিচারিকার নাম জোৎস্না আক্তার (১৫)। বৃহস্পতিবার রাত আটটায় দিকে পল্লবী থানার ৬ নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ২ নম্বর বাড়ির তৃতীয় তলায় তার লাশ পাওয়া যায়। ওই বাসায় থাকেন মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহবুবুল আলম।
এসআই রাব্বানী জানান, মাহবুবুল হক জানিয়েছেন তিনি বিকালে ওই মেয়েকে বাসায় রেখে পরিবার নিয়ে ঘুরতে বাইরে যান। পরে সন্ধ্যা সাতটার দিকে বাসায় ফিরে দেখেন জোৎস্না সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়।
মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপালে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা নাগাদ মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment