Description
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরি ঠাকুর গ্রামে গত বুধবার রাতে রঞ্জিনা বেগম (২০) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন।
৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্বামী হারুন অর রশিদ (২৫) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হারুন-অর রশিদকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত রঞ্জিনার চাচা শাহজাহান আলী বাদী হয়ে হারুন-অর রশিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হারুন-অর রশিদ তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment