Description
ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় ফারজানা আক্তার(১৭) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
বুধবার সকাল ১১টার দিকে তুরাগ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ফারজানার খালু নজরুল ইসলাম জানায়, ২ বছর পূর্বে মো. সুজনের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজন সিঙ্গাপুরেই থাকে। কয়েকদিন আগে সুজনের সঙ্গে তার ফোনে কথা কাটাকাটি হয়। এ ব্যাপারে নিহতের মা রাহেলা বেগম মেয়েকে শাসন করে বলেন, স্বামী যেভাবে বলে সেভাবেই চলো। এ ব্যাপারে কোথাও কোনো পাত্তা না পেয়ে সে অভিমানে আত্মহত্যা করেছে।
নিহত ফারজানা তার বাবা-মার সঙ্গে তুরাগ থানার ধোর এলাকার সাফায়াত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসা থেকেই তার গলায় ওড়না পেচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment