Description
ঢাকা : স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে রাজধানীর পল্লবীতে পাপিয়া আক্তার (২২) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
পল্লবী থানার এসআই আব্দুর রহমান বুধবার বিকেল ৪টার দিকে পাপিয়ার মরদেহ উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
এসআই আব্দুর রহমান জানান, পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ৩ নম্বর অ্যাভিনিউ’র ২ নম্বর লেনের ৩ নম্বর বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পাপিয়ার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ীর বেতকা গ্রামে।
তার পিতার নাম মুসলিম হাওলাদার এবং স্বামীর নাম মোঃ নজরুল ইসলাম। এক বছর আগে পারিবারিকভাবে নজরুলের সঙ্গে পাপিয়ার বিয়ে হয়। ৩ মাসের মাথায় সে জানতে পারে নজরুলের সঙ্গে এক মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment