Description
কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় ৪০ বছর বয়েসী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বড়িয়া-ভাদালেপাড়ার দর্গাপাড়া মাঠে শনিবার রাতে তিনি এ বর্বরোচিত দুর্ঘটনার শিকার হন।
বর্তমানে ওই গৃহবধূ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও গৃহবধূর পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশের একটি দোকান থেকে লবণ কিনে ফেরার পথে একই এলাকার চেন্দুর ছেলে কাশেম, আয়ুব আলীর ছেলে আজিম, রমজনের ছেলে হালিম ও রাজা জোর করে ওই গৃহবধূকে দর্গাপাড়া একটি মাঠের মধ্যে হাত-মুখ বেঁধে গণধর্ষণ করেন।
একপর্যায়ে ওই গৃহবধূর মুখের বাঁধন খুলে গেলে তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করেন।
রাতেই পরিবারের লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন
এ ঘটনায় মডেল থানায় মামলার প্রস্ততি চলছিল বলে নির্যাতিতের স্বামী বাংলানিউজকে জানান।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বাংলানিউজকে বলেন, ‘থানার এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment