Description
সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হরিনা গ্রামে সোমবার রাতে কোহিনুর বেগম (৪৮) নামে এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে ওই গ্রামের ছালেক প্রাং এর স্ত্রী।
মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কহিনুর বেগম আত্মহত্যা করতে পারে।
এ ব্যাপারে কহিনুরের ভাই মজনু বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment