Description
খুলনা : খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়াচর গ্রামের এক স্কুল ছাত্রীকে মঙ্গলবার রাতে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, রাত ৯টার দিকে ঐ ছাত্রী নিজ বাড়ির উঠানে বসেছিল। এসময় তিনটি মোটরসাইকেল নিয়ে এসে একদল সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়।
তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বাবা বাদী হয়ে তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার সকালে মামলা দায়ের করেছেন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment