Description
ঢাকা: গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে রাজধানীর তুরাগ থানায় একটি মামলা হয়েছে।
ওই গৃহবধূর নাম রুমা আখতার (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তিনি তুরাগের শুক্রভাঙা গ্রামের আতাউর রহমান আতশের দ্বিতীয় স্ত্রী।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তাকে স্বামী ও সতীন আয়েশা বেগম মিলে নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
রুমার বড় ভাই মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।
মামলা নম্বর ৯ (২৪.০৪২০১২)।
মামলায় রুমার স্বামী আতাউর রহমান আতশ ও সতীন আয়েশা বেগমসহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
বাদী মামলায় উল্লেখ করেন, আসামিরা রুমাকে প্রায়ই নির্যাতন করতেন। মঙ্গলবার স্বামী ও সতীন মিলে রুমাকে হত্যা করে বাসায় রেখে দেয়।
এ ব্যাপারে থানার অপারেশন অফিসার মো. মহিউদ্দিন সরকার বাংলানিউজকে বলেন, রুমার স্বজনদের কাছ থেকে খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ের লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য বিকেলের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার রুমার গর্ভপাত ঘটানো হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, ময়না তদন্তের পর তা জানা যাবে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment