Description
ময়মনসিংহ : কাজের কথা বলে ঢাকায় এনে নাগির্স (১৮) নামে এক কিশোরীর সমস্ত শরীর কেরোসিন ঢেলে ঝলসে দিয়েছে পাষণ্ডরা।
তবে কী কারণে তাকে নাগির্সের সঙ্গে এমনটি করা হয়েছে তা বলতে পারছেন তার পরিবার।
আহত নার্গিস এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মেঝেতে শুয়ে কাতড়াচ্ছেন।
জানা গেছে, নার্গিস নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবড়াগাতি ইউনিয়নের বাঁশাটি গ্রামের রাজমিস্ত্রি সহকারী আব্দুল হাইয়ের মেয়ে।
বৃহস্পতিবার রাতে সরেজমিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা গেছে, যন্ত্রণায় কাতর নার্গিস কোনো কথা বলতে পারছেন না। তার পাশে বসে হাউমাউ করে কাঁদছেন তার মা বেদেনা বেগম (৪৫)।
এ ব্যাপারে নার্গিসের মা জানালেন, টাকার অভাবে মেয়ের ওষুধ কিনতে পারছেন না। হাসপাতালে ভালো চিকিৎসাও দেওয়া হচ্ছে না।
বেদেনা বেগম জানান, মেয়েকে ঢাকার উত্তরায় বসবাসরত শিরিনা মোবাইলে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে গত ১৯ এপ্রিল ঢাকায় নিয়ে যায়। এরপরদিন ২০ এপ্রিল দুপুরে কেরোসিন ঢেলে নার্গিসের শরীরে আগুন ধরিয়ে দেয় ওই বাড়ির লোকজন।
এতে তার সমস্ত মুখ, হাত, পেট ও পিঠ থেকে পা পর্যন্ত সমস্ত শরীর আগুনে জ্বলসে গেছে।
তিনি আরও জানান, গত শনিবার এ পাষণ্ডরাই আবার নার্গিসের বাড়িতে ফোন করে খবর দেয় যে বাসায় বিদুৎপৃষ্ট হয়ে নার্গিসের শরীর পুড়ে গেছে। পাশাপাশি মেয়েকে ঢাকায় এসে নিয়ে যেতে বলে।
পরে নার্গিসের দুই ভাই রুবেল ও বাবুল ঢাকা গিয়ে নাগির্সকে একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
বেদেনা বেগম জানান, বাড়িতে দু’দিন থাকার পর স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তারা গত মঙ্গলবার দুপুরে নার্গিসকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, শিরিন বেগম নার্গিসকে ঢাকায় নিয়ে আসার পর কী কারণে তার শরীর আগুনে জ্বলসে দেওয়া হয়েছে এর সঠিক কারণ এখনও বলতে পারছেন না নার্গিসের মা।
তিনি বলেন, ‘আমার মেয়ে সুস্থ হলে আসল কারণ জানা যাবে।’
নার্গিসের ভাই রুবেল বলেন, হাতে তেমন টাকা পয়সা নেই। তাই বোনের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছি। হাসপাতালে ভর্তির পর ধার-কর্জ করে নিয়ে আসা কিছু টাকা দিয়ে কোনোমতে ওষুধ কেনা হচ্ছে। এখন ওষুধ কেনারও টাকা নেই।’
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, নার্গিসের চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকার বার্ন ইউনিটে নার্গিসকে স্থানান্ত করা হবে।
এ বিষয়ে বিএম’র ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়া বলেন, ‘নার্গিসের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার তাকে ঢাকায় পাঠানো হবে।’
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment