Description
কালিয়াকৈর উপজেলার জালশুকা থেকে গ্রেপ্তার মো. শাহীন আলম (২৬) গাজীপুরের জিরানী এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তার বাড়ি কালিয়াকৈরের দক্ষিণ পাকুল্লায়।
এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীন আলম এর আগে খুলনার পারভীনকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে তিনি বাবার বাড়ি চলে যান।
এরপর তিনি খুলনার আদালতে শাহীনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় শাহীনের বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শাহীন প্রথম বিয়ের কথা গোপন রেখে কালিয়াকৈরের জালশুকা এলাকার শ্রেণির এক ছাত্রীকে (১৪) বিয়ে করছিলেন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment