Verified

বড়লেখায় শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগ

13:08 Dec 15 2011 Barlekha, Moulvibazar

Description
মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় মো. ওয়াহেদ আলী (৫৫) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী সালেতুন বিবিকে (৪০) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামে ঘটনাটি ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সালেতুনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও সালেতুনের স্বজনদের সূত্রে জানা গেছে, ১৫-২০ দিন আগে ওয়াহেদ আলী দ্বিতীয় বিয়ের ইচ্ছার কথা জানিয়ে তাঁর স্ত্রী সালেতুনের অনুমতি চান। এতে সালেতুন বাধা দেন। এ নিয়ে পরবর্তী সময়ে দুজনের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়। তাঁদের তিন ছেলে ও তিন মেয়ে।
সূত্র জানায়, ১৩ ডিসেম্বর রাত ১১টার দিকে খাওয়াদাওয়া শেষে ওয়াহেদ ও সালেতুন তাঁদের ছয় বছরের শিশুকন্যা পান্নাকে নিয়ে প্রতিদিনের মতো শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। তাঁদের বড় ছেলে ময়েজ (২২) পাশের একটি কক্ষে থাকেন। গতকাল ভোর পাঁচটার দিকে পান্নার জোরে জোরে কান্না শুনে ময়েজ জেগে ওঠেন। পরে তিনি ছুটে গিয়ে দেখেন, ওই কক্ষে প্রবেশের দরজা খোলা। তাঁর বাবা সেখানে নেই। পান্না মাকে ঠেলছে আর কাঁদছে। ময়েজও মাকে একাধিকবার ঠেলে-ডেকে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে সালেতুনের গলায় একটি ‘গলাবন্ধ’ পেঁচানো দেখে ময়েজের সন্দেহ হয়। তিনি (ময়েজ) সেটি দ্রুত খুলে মায়ের গলায় নখের আঁচড়ের কয়েকটি চিহ্ন দেখে চিৎকার শুরু করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. রজব আলী মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, সুরতহালকালে সালেহার গলায় নখের আঁচড়ের তিন-চারটি গভীর ক্ষত দেখা গেছে।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
17 + 7 =