Description
স্ত্রীর করা যৌতুকের মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান মতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মতির দ্বিতীয় স্ত্রী রোকিয়া বেগম শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সেলিম মিয়ার আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
বিচারক বাদীনির জবানবন্দী গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ অগাস্ট বেলা ১১টার দিকে আসামি মতিউর রহমান মতি বাদীনির কাছে শেরপুর শহরের নয়ানি বাজারের ভাড়া বাসায় দুই লাখ টাকা যৌতুক দাবি এবং মারধর করেন। এরপর তাকে ফেলে রেখে চলে যান।
Source: http://www.bdnews24.com/bangla/details.php?id=209950&cid=2
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment