Description
মুন্সীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিপনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আদালতে পুলিশ ওই কিশোরীর কাপড়চোপড়ের ল্যাবরেটরি পরীক্ষার ফল উস্থাপন করে, যেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
এরপর আদালত আসামি শিপনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। ঢাকা মেডিকেল কলেজ থেকে এই পরীক্ষা করতে বলা হয়।
বিচারপতির খাস কামরায় ক্যামেরা ট্রায়ালে ধর্ষিত কিশোরী ছবি দেখে শিপনকে সনাক্ত করে।
Source: http://www.bdnews24.com/bangla/details.php?id=210364&cid=2
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment