Description
গাইবান্ধায় এক তরুণীকে অপহরণ করতে গিয়ে ধরা পড়েছে এক বখাটে।
শনিবার গভীর রাতে সদরের মালিবাড়ী ইউনিয়নে এ ঘটনার সময় তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ফারুক মিয়া (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দেয়। ফারুক সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুুন্দরগঞ্জ উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে শাহ জামাল (৩০) রাতে ১৪/১৫ জন সহযোগীসহ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মেয়েটিকে (১৭) অপহরণ করতে যায় তাদের বাড়িতে।
Source: http://www.bdnews24.com/bangla/details.php?id=210349&cid=2
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment