Verified

মেয়েকে উক্ত্যতের প্রতিবাদ করায় পরিবারের ৪ জনের ওপর অ্যাসিড নিক্ষেপ

11:02 Aug 30 2012 Kishoreganj, Bangladesh

Description
মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে বখাটেদের নিক্ষেপ করা অ্যাসিডে একই পরিবারের ৪ জনের শরীর ঝলসে গেছে।

শুক্রবার ভোর ৫টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন, মুসলিম উদ্দিন (৬০), মেয়ে শিল্পী আক্তার (১৩), রানা (৬) ও মনা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মুসলিম উদ্দিনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Source: http://www.ajkerkhabor.com/?p=5199
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
15 + 2 =