Description
টাঙ্গাইলে অ্যাসিড নিক্ষেপের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম চান মিয়া। তাঁর বাড়ি সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামে। রায়ে চান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চান মিয়া (৪৬) পূর্বশত্রুতার জের ধরে ২০০৮ সালের ৪ জুলাই রাতে একই গ্রামের পারুল বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় পারুলের স্বামী হাবিবুর রহমান সখীপুর থানায় মামলা করেন। শুনানি শেষে গতকাল আদালত আসামি চান মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চান মিয়ার ভাই ধলা মিয়া এবং রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
Source: http://www.prothom-alo.com/detail/news/288680
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment