Verified

অ্যাসিড নিক্ষেপের মামলায় একজনের ১৪ বছর সাজা

11:14 Oct 31 2012 Faridpur, Bangladesh

Description
ফরিদপুরে অ্যাসিড নিক্ষেপের মামলায় এক ব্যক্তি গতকাল বুধবার দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ব্যক্তির পরিবারকে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. বারেকুজ্জামান গতকাল দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জাফর মোল্লা (৪৬)। তাঁর বাড়ি রাজবাড়ী সদরের মাটিপাড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৪ অক্টোবর রাত আটটার দিকে আসামি জাফর মোল্লা অ্যাসিড নিক্ষেপ করে তাঁর শ্যালিকা লিপি বেগম (৩৫) ও লিপির দুই ছেলে হাবিবুর রহমান (৮) ও সাব্বির রহমানকে (৩) দগ্ধ করেন। ঘটনাটি ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর গ্রামে লিপি বেগমের নিজ বাড়িতে।
জাফর মোল্লাকে আসামি করে অ্যাসিড নিক্ষেপের মামলাটি করা হয় ২০১১ সালের ২৬ অক্টোবর ফরিদপুরের সদরপুর থানায়। মামলার বাদী ছিলেন লিপির দেবর হালিম মুন্সী। মামলাটি পরিচালনা করে ব্র্যাকের মানবাধিকার ও আইন-সহায়তা কর্মসূচি। কর্মসূচির আওতায় লিপি ও তাঁর দুই ছেলেকে ঢাকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনে (এএসএফ) চিকিৎসাসেবাও দেওয়া হয়।
Source: http://www.prothom-alo.com/detail/news/301835
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
15 + 1 =