Verified

অ্যাসিডদগ্ধ নারীকে মামলা তুলে নেওয়ার হুমকি

11:19 Nov 11 2012 Joydebpur, Bangladesh

Description
গাজীপুরে অ্যাসিডদগ্ধ এক নারী মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা তাঁকে মামলা তুলে নিতে বারবার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই মামলার বাদী হলেন জেলার কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকার রোজিনা খাতুন (২৬)।
পুলিশ ও বাদীর ভাষ্যমতে, সদর উপজেলার পশ্চিম জয়দেবপুরের গনি মুন্সিরটেক এলাকায় পরিবার নিয়ে বাস করতেন রোজিনা। তিনি বাসায় দরজির কাজ করতেন। তাঁর স্বামী জেলা শহরে ফেরি করে কাপড় বিক্রি করতেন। গত ১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে ওত পেতে থাকা আবুল হাশেম ফকির, রুবেল, মো. জহির ও মিজানুর রহমান তাঁর পথ আটকান। দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান রোজিনা। হাশেম ফকির বোতলে নিয়ে আসা অ্যাসিড রোজিনার শরীরে ছুড়ে মেরে পালিয়ে যান। এতে রোজিনার গলা, ঘাড় ও পিঠ অ্যাসিডে ঝলসে গুরুতর জখম হয়। প্রথমে তাঁকে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ওই ঘটনায় গত ৫ অক্টোবর জয়দেবপুর থানায় মামলা করেন রোজিনা। পরদিন আসামি আবুল হাশেম ফকির ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
10 + 10 =