Description
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রেমিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদের ছুরিকাঘাতে প্রেমিকা চায়না মহালদার (১৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় বটিয়াঘাটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত চায়নাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী বাংলানিউজকে জানান, বটিয়াঘাটার হরিদাস মহালদারের কন্যা চায়না মহালদারের ২ বছর আগে ফকিরহাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকিরহাট থানায় কর্মরত এএসআই জাহিদের সঙ্গে পরিচয় হয়। এরপর উভয়ের মধ্যে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় এএসআই জাহিদ নিজের আসল পরিচয় গোপন করে সঞ্জয় নাম ধারণ করে দীর্ঘদিন দরে প্রেমের অভিনয় করতে থাকেন।
পরে চায়না মহালদার জানতে পারেন, প্রেমিক জাহিদ বিবাহিত। এছাড়াও তিনি মুসলমান। এরপর থেকে জাহিদের কাছ থেকে চায়না সরে আসার চেষ্টা করেন। শেষবারের মতো তাকে মোবাইলে মঙ্গলবার বটিয়াঘাটা ব্রিজের কাছে আসতে বলেন জাহিদ। কিছু বুঝে ওঠার আগে জাহিদ তার পকেটে থাকা ছুরি দিয়ে চায়না মহলদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রেমিক জাহিদকে আটক করে বটিয়াঘাটা থানা পুলিশে হস্তান্তর করেন।
আহত চায়না মহালদারের পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, জাহিদ হিন্দু সেজে চায়নার সঙ্গে প্রতারণা করেছেন। তারা আইনের আশ্রয় নেবেন। দুপুর দেড়টা পর্যন্ত মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তারা জানান।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল বাংলানিউজকে জানান, প্রতারক জাহিদকে থানায় আটক রাখা হয়েছে। তিনি আরও জানান, জাহিদ বর্তমানে সাতক্ষীরায় কর্মরত রয়েছেন। তবে কোন থানায় আছেন ওসি তা জানাননি।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment