Description
রংপুর: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার পারুল ইউনিয়নের মিরাপারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে খালেদা বেগমের (৩৫) সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় পাশ্ববর্তী অনন্তরাম গ্রামের নাঈম মিয়ার। বিয়ের পর খালেদার বাবা যৌতুক হিসেবে নাঈমকে ৪০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু যৌতুকের আরো ৩০ হাজার টাকার জন্য নাঈম প্রায়ই খালেদার উপর নির্যাতন করতো।
মঙ্গলবার সকালে যৌতুকের ৩০ হাজার টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধলে নাঈম তাকে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই খালেদার মৃত্যু হয়।
ওসি জানান, হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment