Description
র্যাব পরিচয় দিয়ে গতকাল ভোর ৪টায় দাউদকান্দি সদরের পাথর ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়ির কেয়ারটেকার হযরত আলীর মেয়ে রীনাকে (২২) পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রীনার বাবা হযরত আলী পুলিশ এবং সাংবাদিকদের বলেন, ভোর ৪টায় ৩ জন লোক বাড়িতে এসে র্যাব পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার পর তারা বাড়ির মালিক শাহজাহানকে খোঁজাখুঁজি করে না পেয়ে তাকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে মারধর করতে যায়। এ সময় তার মেয়ে রীনা বাধা দিলে দুষ্কৃতকারীরা কেরোসিন ঢেলে ঘরে ভেতর আগুন লাগিয়ে দেয়। রীনার গায়ে আগুন লাগলে সে বাঁচাও বাঁচাও বলে চিত্কার শুরু করে। এমন সময় দোতলা এবং পাশের কক্ষের ভাড়াটিয়ারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসার চেষ্টা করলেও ভাড়াটিয়াদের প্রত্যেকের রুমের দরজা বাইর থেকে সিটকানি দিয়ে আটকে রাখায় তারা বের হতে পারেনি। অসহায় অবস্থায় ভেতর থেকে হৈ চৈ শুরু করে। আর এরই মধ্যে রীনা আগুনে পুড়ে মারা যায়। রীনার বাবা হযরত আলীকেও মারাত্মকভাবে
আহত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রীনার লাশ মর্গে পাঠানো হয়েছে। হযরত আলী বাদী হয়ে অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে র্যাব -১১ এর কর্মকর্তা মেজর আরমান আমার দেশকে জানান, আমরা এ জাতীয় অপারেশনে যাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পুলিশি তদন্ত শুরু হয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment