Description
কুমিল্লা: কুমিল্লায় যৌতুকের কারণে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ হালিমা আক্তাররকে (২২) তার স্বামী আলমাস গলাটিপে করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দিনগত গভীর রাতে তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হালিমার খালাতো ভাই তৌফিক বাংলানিউজকে জানান, উপজেলার শাহপুর গ্রামের লিলু ভূইয়ার মেয়ে হালিমা আক্তারকে একই উপজেলার দড়িকান্দি গ্রামের শহীদুল্লাহর ছেলে আলমাস মিয়ার সঙ্গে চারবছর আগে বিয়ে দেওয়া হয়।
বিয়ের পর প্রথমে এক লাখ এবং পরে আরও ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। হালিমার স্বামী বিদেশ থেকে এসে তাকে আরো এক লাখ টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।
তৌফিক জানান, হালিমার পরিবার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে রোববার দিনগত রাতে হালিমার স্বামী আলমাস, ছোট ভাই মহিউদ্দিন ও শাশুড়ি মিলে গলাটিপে তাকে হত্যা করে।
পরে হালিমার লাশ তার স্বামী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ফেলে পালিয়ে যান। হালিমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তিনি জানান।
গৌরীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় তিতাস থানায় মামলার প্রস্তুতি চলছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment