Verified

কলেজছাত্রীকে লাঞ্ছিত, পিকআপ ভ্যান সহকারীর কারাদণ্ড

13:56 Jan 12 2012 Barlekha, Moulvibazar

Description
মৌলভীবাজারের বড়লেখায় এক কলেজছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে পিকআপ ভ্যানের সহকারী শাহাব উদ্দিনকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেন। শাহাব উদ্দিন বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়লেখা নারী শিক্ষা একাডেমির উচ্চমাধ্যমিক শ্রেণীর এক পরীক্ষার্থী (১৭) গতকাল বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিল। ওই ছাত্রী বড়লেখা পৌর শহরের ষাটমা স্কুলসংলগ্ন পিকআপস্ট্যান্ডে পৌঁছে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানে ওঠার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা ভাড়া কম দেয়—এ কথা বলে পিকআপ ভ্যানের সহকারী শাহাব উদ্দিন ওই ছাত্রীকে বাধা দেন। সহকারীর বাধা না শুনে পিকআপ ভ্যানে উঠতে গেলে তিনি (সহকারী) ওই ছাত্রীকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।
অন্যদিকে ছাত্রী লাঞ্ছিত হওয়ার খবর শুনে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমিনুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ পিকআপ ভ্যানের সহকারী শাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
12 + 5 =