Description
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গৃহবধূ রুবি আক্তার হত্যার অভিযোগে স্বামী মো. শাহিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার নিহতের ভাই আবুল কাসেম বাদী হয়ে রুবি আক্তারের স্বামী মো. শাহীনসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক আবদুল আউয়াল মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, নিহত রুবি আক্তারের গলায়, থুঁতনি এবং গালে জখমের চিহ্ন রয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment