Verified

অশালীন আচরণ এক শিক্ষক সাময়িক বরখাস্ত

13:51 Jan 20 2012 Kushtia

Description
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও অশালীন আচরণের অভিযোগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী ১৬ জানুয়ারি উপাচার্য এম আলাউদ্দিন বরাবর শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে তাঁকে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করার অভিযোগ করেন। এরপর আসাদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া ওই ছাত্রীর লিখিত অভিযোগ ও বিভাগীয় একাডেমিক কমিটির মতামতসহ যৌন নিপীড়ন-সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মো. আসাদুজ্জামানের বক্তব্য জানা যায়নি। বারবার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মাহবুবুল আরফিন বলেন, ‘অভিযোগ-সংক্রান্ত নথি পেয়েছি, এখন তদন্ত কমিটির প্রতিবেদন আসার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
14 + 2 =