Verified

রাজধানীর পল্লবীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

01:59 Jan 24 2012 Pallabi, Dhaka

Description
ঢাকা: রাজধানীর পল্লবীর মদিনা নগরে ইসমত আরা রানী (২২) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্বামী ফয়সাল আহমেদ রুবেলকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

তবে নিহতের পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় তাকে ছেড়ে দেয়া হয।

সুত্র জানায়, রোববার রাত ১১ টার দিকে পল্লবীর মদিনা নগরের মিরপুর ১১/সি ব্লকের ১২ নাম্বার হাউসের রাণী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতেই রুবেল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রোগীর নমুনা দেখে চিকিৎসকরা প্রাথমিক ধারণা করেছেন, বিষপানে তার মৃত্যু হতে পারে।

ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ রুবেলকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করে।

রানীর বাবার বাড়ি চট্টগ্রামের খুলসী পাড়ায়। তার বাবার বাড়ির লোকজন মৃত্যুর জন্য স্বামী রুবেলকে দায়ী করলেও থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

রানীর মামা সুলতান মিয়া জানান, তিন বছর আগে রুবেলের সঙ্গে রানীর পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এ মৃত্যু স¦ভাবিক হতে পারে না বলে তিনি দাবি করেন।

পল্লবী থানার এসআই টিপু সুলতান বলেন, রাণীর পরিবারের পক্ষে মামলা কিংবা কোনো অভিযোগ না করায় রুবেলকে ছেড়ে দেওয়া হয়েছে।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
16 + 7 =